ফেনীতে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, ছাগলনাইয়ার বিতর্কিত আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে থানায় জিডি।
ফেনীতে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, ছাগলনাইয়ার বিতর্কিত আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে থানায় জিডি।
ফেনি শহর প্রতিনিধি: ফেনী শহরের উত্তর বনানীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে মঙ্গলবার (১৪ জুন) ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আহমেদ রিয়াজ (৫৪)।
জিডিতে উল্লেখ করা হয়, আহমেদ রিয়াজ, পিতা- মৃত ফরিদ উদ্দিন আহমেদ, সাং- কুরাশা ভবন, উত্তর বনানীপাড়া, ফেনী সদর উপজেলার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, একই এলাকার মো. আলমগীর ছিদ্দিক (৫৫), পিতা- অজ্ঞাত, সাং- কুরাশা ভবনের পেছনে লাল ভবন, উত্তর বনানীপাড়া, ফেনী সদর, দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন।
অভিযোগে বলা হয়, ২০২৬ সালের এপ্রিল মাসে ফেনী পৌরসভার উত্তর বনানীপাড়ায় অবস্থিত ৯.১৯ শতাংশ জমি তিনি বেলাল হোসেনের কাছ থেকে সাফ-কবলা মূলে ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই আলমগীর ছিদ্দিক বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন এবং জমিটি বিক্রেতার কাছে ফেরত দিয়ে টাকা বুঝে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত তাকে বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ গত ১৩ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আলমগীর ছিদ্দিক তার বাড়ির সামনে এসে তাকে খোঁজাখুঁজি করেন। এ সময় তিনি জানতে পারেন, এমপি সাহেবের সঙ্গে দেখা করে বিষয়টি জানানো হয়েছে—এ নিয়ে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে তিনি সেখান থেকে চলে যান।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে আহমেদ রিয়াজ ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি দাবি জানান।
এ ব্যাপারে আলমগীর সিদ্দিকীর কাছে জানতে চাইলে, তিনি বলেন, “আমি কোন মন্তব্য করব না, আহমেদ রিয়াজ ভাই আমার প্রতিবেশী।”

