শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
জুলাই শহীদ দিবস উপলক্ষে দাগনভুঞায় ১১ দলীয় ঐক্যের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের বন্যার্তদের পুনর্বাসনে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মানবিক উদ্যোগ, ৫০টি পরিবার পেল প্রায় আড়াই লাখ টাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক জুলাই শহিদ দিবসে ফুলগাজীর শহিদ শ্রাবনের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া ১৬ জুলাই : আজ জুলাই শহীদ দিবস চট্টগ্রাম–বান্দরবানে বন্যার্তদের পাশে সোনাগাজীর দুর্বার তরুণ সংঘ, ৫ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ পরশুরামে ৪ বিজিবি: ৩ হাজার মানুষের চিকিৎসাসেবা, শিক্ষার্থীরা পেল শিক্ষা সামগ্রী চট্টগ্রামে বন্যার্ত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছে দাগনভূঞার ‘খুশিপুর ছাত্রকল্যাণ পরিষদ’ সাতকানিয়ায় বন্যাদুর্গত ১ হাজার পরিবারের মাঝে ফেনী জেলা জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ ফেনীতে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, ছাগলনাইয়ার বিতর্কিত আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে থানায় জিডি।

জুলাই শহীদ দিবস উপলক্ষে দাগনভুঞায় ১১ দলীয় ঐক্যের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, দাগনভূঞা সংবাদদাতা: / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দাগনভুঞায় ১১ দলীয় ঐক্যের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঁইয়ায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজপথে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। র‍্যালিটি দাগনভূঁইয়া বাজারের বাংলা বাজার এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ইকবাল রোডের ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের সামনে প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

​সমাবেশ চলাকালীন এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সরওয়ার মাসুদের ছোট ভাই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। তাঁর অশ্রুসজল ও আবেগঘন বক্তব্যে উপস্থিত নেতাকর্মী এবং সাধারণ মানুষের চোখ ভিজে ওঠে; মুহূর্তের মধ্যে সমাবেশস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।

​সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন তারা।

​সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দিন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন:
​”শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে আমরা আবারও রাজপথে কঠোর আন্দোলনে নামতে প্রস্তুত আছি।”

​উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান, খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা আবদুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর মাস্টার নজির আহম্মদ,সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর কামাল হোসেন, এনসিপি নেতা রবিউল আলম সজীব সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!