মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ফেনীতে গুঁড়ো করার মেশিনে আটকা পড়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু English Olympiad Global 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেনীর চন্দ্রিমা দাগনভুইয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা জামায়াতের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা। ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তারদের বিশেষ তৎপরতায় ১৬ বছরের কিশোরের প্রাণরক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ছাগলনাইয়ার ঘোপালের কৃতি সন্তান গোলাম কিবরিয়া রিয়াদ ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় নি’হত ৩ জনের পরিচয় জানা গেছে দুই স্বাস্থ্যকর্মীর হাত ধরে স্বাভাবিক প্রসবে জন্ম ১০ হাজারের বেশি শিশুর বিদ্যুত বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে গালিগালাজ, আদমজী ক্যান্টনমেন্টের শিক্ষার্থীকে নিয়ে গেল পুলিশ ফেনীতে ‘মাই ফেনী’ অ্যাপের উদ্বোধন, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পরিচ্ছন্নতাকর্মীদের সম্মাননা ফুলগাজীর আমজাদহাট-তহসিলদার সড়কে বেহাল দশা: ভোগান্তিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি

ফেনীতে গুঁড়ো করার মেশিনে আটকা পড়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু

ইমাম হোসেন আদর / ৯১৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে গুঁড়ো করার মেশিনে আটকা পড়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু

​ফেনী প্রতিনিধিঃ ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় মশলা গুঁড়ো করার মেশিনে আটকা পড়ে নুরুল ইসলাম ছোট্টু নামে এক মিল মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শহরের মুক্ত বাজার এলাকায় নিজের মিলে কাজ করার সময় অসাবধানতাবশত হলুদ-মরিচ গুঁড়ো করার মেশিনে জড়িয়ে পড়েন নুরুল ইসলাম ছোট্টু। এতে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

​নিহত নুরুল ইসলাম ছোট্টুর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মুক্ত বাজার এলাকায় মিল ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

​নুরুল ইসলামের এমন আকস্মিক ও করুণ মৃত্যুর খবর তাঁর গ্রামে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতের বাড়িতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

​ঘটনার বিষয়ে পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!