শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দাগনভুইয়ার কৃতি সন্তান হাসান আহমেদ ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল? ৪ নভেম্বর থেকে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে

শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ ৪ পেয়ে মাস্টার্স সম্পন্ন করলেন ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক শাহীন

নুর উদ্দিন রনি / ৯৩০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ ৪ পেয়ে মাস্টার্স সম্পন্ন করলেন ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক শাহীন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অসামান্য কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন জনপ্রিয়  নিউজ চ্যানেল ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ শাহিন। তিনি স্নাতকোত্তরের শেষ সেমিস্টারে জিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ এবং সর্বমোট সিজিপিএ ৩.৯০৬ অর্জন করেছেন।

​নুর মোহাম্মদ শাহিন ২০২১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স’ বিষয়ে বিএসসি (সম্মান) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স’ বিষয়ে সফলতার সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

​নুর মোহাম্মদ শাহিন পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকতা ও রোভার স্কাউটিং-সহ বিভিন্ন সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ২০২৩-২৪ সেশনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) সভাপতির দায়িত্ব পালন করেন।


​বর্তমানে তিনি  ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদকের পাশাপাশি জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!