মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”। ফেনীতে হোটেলের টয়লেটে তৈরি হচ্ছিল ‘চিনির মধু’, আটক ৪ সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে সোনাগাজীর মধ্যম মজুপুর যুব সমাজ

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ৮৩৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে সোনাগাজীর মধ্যম মজুপুর যুব সমাজ

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ফেনীর সোনাগাজীর মধ্যম মজুপুর যুব সমাজ। সংগঠনটির সদস্যরা দুর্গম এলাকায় পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম বাঁশখালী ৯নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। ভয়াবহ এই দুর্যোগে বহু পরিবার ঘরবাড়ি, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক পরিবার দিনের পর দিন চরম দুর্ভোগের মধ্যে ছিল।

এমন পরিস্থিতিতে দুর্গম পথ পাড়ি দিয়ে বাঁশখালী পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসহ নগদ অর্থ তুলে দেন মধ্যম মজুপুর যুব সমাজের স্বেচ্ছাসেবীরা।

ত্রাণ বিতরণ শেষে ফাউন্ডেশনের সদস্যরা জানান, দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বন্যার্ত মানুষের আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা তাদের ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!