বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ
ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফুলগাজীর মুন্সীরহাট সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই নারী বিজিবির হাতে আটক শেখ মুজিব হত্যার আগে অস্থির বাংলাদেশ: শেষ কয়েক সপ্তাহে যা ঘটেছিল গ্যাস সংকটের অজুহাতে ছাগলনাইয়ায় বেড়েছে সিএনজি ভাড়া

গ্যাস সংকট, লোডশেডিং, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

মো. সিরাজুল হক টিপু, ফেনী: / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
ছবিঃ ফেনীর প্রান্তর

গ্যাস সংকট, লোডশেডিং, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

দেশব্যাপী তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, ফেনী জেলা।

বৃহঃবার (৬ আগস্ট) দুপুর ১২টায় ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মনিরা হক-এর হাতে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের ভূতুড়ে বিল প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। এ সময় ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহিম বলেন, “এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। দেশের মানুষ আজ কষ্টে আছে। তাদের দুর্ভোগের কথা চিন্তা করেই ১১ দলীয় ঐক্য সারা দেশে একযোগে প্রধানমন্ত্রীর বরাবর এই স্মারকলিপি প্রদান করেছে।”


বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, এবি পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, জাগপা ফেনী জেলা সভাপতি মো. সাইফুদ্দিন, বিডিপি ফেনী জেলা সেক্রেটারি মো. ইসমাইলসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!