মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”। ফেনীতে হোটেলের টয়লেটে তৈরি হচ্ছিল ‘চিনির মধু’, আটক ৪ সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

ছাগলনাইয়ায় পেশ ইমামকে রাজকীয় বিদায়: আমৃত্যু পেনশনের ঘোষণা

এস এইচ শোয়াইব চৌধুরী : ছাগলনাইয়া প্রতিনিধি: / ৭৪৯ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছাগলনাইয়ায় পেশ ইমামকে রাজকীয় বিদায়

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামছুল হককে আন্তরিক ভালোবাসা ও সম্মানের মধ্য দিয়ে বিদায় জানিয়েছেন মসজিদের মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) জুমার নামাজ শেষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে মুসল্লিরা তাঁর দীর্ঘদিনের দ্বীনি খেদমত, সুন্দর তিলাওয়াত, নৈতিকতা ও আদর্শিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা, সম্মাননা এবং দোয়ার মাধ্যমে তাঁকে রাজকীয় বিদায় জানান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মসজিদের উপদেষ্টা রেজ্জাকুল হায়দার চৌধুরী, নুরুল আমিন চৌধুরী আমান, সরওয়ার উদ্দিন চৌধুরী, সভাপতি আনোয়ারুল আজিম চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল আহসান চৌধুরী, জাফর উদ্দিন চৌধুরীসহ, বিভিন্ন মসজিদের ইমাম ও এলাকাবাসীরা।

এ সময় বক্তারা বলেন, মাওলানা শামছুল হকের নিষ্ঠা, আন্তরিকতা ও দ্বীনের খেদমত এলাকাবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে মসজিদ কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!