দাবি আদায় না হওয়া পর্যন্ত খাবার-পানি গ্রহণ করবেন না সাদ্দাম
দাবি আদায় না হওয়া পর্যন্ত খাবার-পানি গ্রহণ করবেন না সাদ্দাম
চাঁদা দাবি, রেস্টুরেন্ট দখল, জোরপূর্বক নৃত্য করানো, উলঙ্গ করে ভিডিও ধারণ ও বারবার হামলার ঘটনার বিচারসহ সাত দফা দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত ফেনীর সাদ্দাম হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে তিনি এ অনশন শুরু করেন।
সাদ্দাম হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি কোনো খাবার বা পানি গ্রহণ করবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি আরও জানান, অনশন শুরু করার পর এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
সাদ্দামের সাত দফা দাবির মধ্যে রয়েছে চাঁদা দাবি, রেস্টুরেন্ট দখল, জোরপূর্বক নৃত্য করানো, উলঙ্গ করে ভিডিও ধারণ ও বারবার হামলার ঘটনার বিচার এবং দখল হওয়া রেস্টুরেন্ট পুনরুদ্ধারসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতিকার।







