ফেনীর সোনাগাজীতে মাত্র ৯ বছর বয়সেই পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেছে ক্ষুদে শিক্ষার্থী ওসামা বিন নুর।
ফেনীর সোনাগাজীতে মাত্র ৯ বছর বয়সেই পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেছে ক্ষুদে শিক্ষার্থী ওসামা বিন নুর।
ফেনীর সোনাগাজীতে মাত্র ৯ বছর বয়সেই পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেছে ক্ষুদে শিক্ষার্থী ওসামা বিন নুর। অল্প বয়সে পুরো কুরআন মুখস্থ করে সে অর্জন করেছে অনন্য কৃতিত্ব। শুধু হিফজ সম্পন্ন করেই থেমে থাকেনি সে; কুরআনভিত্তিক প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করে এবার বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
ওসামা বিন নুর সোনাগাজীর মারকাযুল কুরআন হিফজ মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবার নাম মাওলানা নুর উদ্দিন। তাঁদের বাড়ি উপজেলার ওলামা বাজার এলাকায়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, মাত্র ৯ বছর বয়সে ওসামা ২৮ মাসের মধ্যে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে। হিফজ সম্পন্ন করার একই বছর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে সে। এরপর জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও ভালো ফলাফল করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়।
আগামী ১৬ নভেম্বর ২০২৬ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অংশ নিয়ে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ওসামার শিক্ষক ও পরিবারের সদস্যদের।
অল্প বয়সে এমন সাফল্যের পেছনে ওসামার নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং পরিবারের দোয়া ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার এই অর্জনে আনন্দিত মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা।
মাদ্রাসা কর্তৃপক্ষ ওসামার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। মহান আল্লাহ যেন তাকে পবিত্র কুরআনের প্রকৃত খাদেম হিসেবে কবুল করেন, ইলম ও আমলে বরকত দান করেন এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জনের তাওফিক দেন—এমন প্রত্যাশা তাদের।
ক্ষুদে হাফেজ ওসামা বিন নুরের এই অর্জন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সোনাগাজীবাসীর জন্য আনন্দের খবর। তার আগামীর পথচলা কুরআনের আলোয় আলোকিত হোক—এমন প্রত্যাশা সবার।







