শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ ৪ পেয়ে মাস্টার্স সম্পন্ন করলেন ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক শাহীন
শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ ৪ পেয়ে মাস্টার্স সম্পন্ন করলেন ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক শাহীন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অসামান্য কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন জনপ্রিয় নিউজ চ্যানেল ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ শাহিন। তিনি স্নাতকোত্তরের শেষ সেমিস্টারে জিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ এবং সর্বমোট সিজিপিএ ৩.৯০৬ অর্জন করেছেন।
নুর মোহাম্মদ শাহিন ২০২১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স’ বিষয়ে বিএসসি (সম্মান) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স’ বিষয়ে সফলতার সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
নুর মোহাম্মদ শাহিন পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকতা ও রোভার স্কাউটিং-সহ বিভিন্ন সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ২০২৩-২৪ সেশনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) সভাপতির দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদকের পাশাপাশি জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।







