শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
ক্যান্সারের সাথে যুদ্ধ শেষ: ফুলগাজীর সেই লড়াকু বিএনপি নেতা সবুজ মেম্বার আর নেই ডেমরা পুলিশ লাইন্সে ফেনীর পুলিশ কনস্টেবলের আত্মহত্যা শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ ৪ পেয়ে মাস্টার্স সম্পন্ন করলেন ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক শাহীন জুলাই শহীদ দিবস উপলক্ষে দাগনভুঞায় ১১ দলীয় ঐক্যের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের বন্যার্তদের পুনর্বাসনে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মানবিক উদ্যোগ, ৫০টি পরিবার পেল প্রায় আড়াই লাখ টাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক জুলাই শহিদ দিবসে ফুলগাজীর শহিদ শ্রাবনের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া ১৬ জুলাই : আজ জুলাই শহীদ দিবস চট্টগ্রাম–বান্দরবানে বন্যার্তদের পাশে সোনাগাজীর দুর্বার তরুণ সংঘ, ৫ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ পরশুরামে ৪ বিজিবি: ৩ হাজার মানুষের চিকিৎসাসেবা, শিক্ষার্থীরা পেল শিক্ষা সামগ্রী

শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ ৪ পেয়ে মাস্টার্স সম্পন্ন করলেন ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক শাহীন

নুর উদ্দিন রনি / ৩১০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ ৪ পেয়ে মাস্টার্স সম্পন্ন করলেন ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক শাহীন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অসামান্য কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেছেন জনপ্রিয়  নিউজ চ্যানেল ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ শাহিন। তিনি স্নাতকোত্তরের শেষ সেমিস্টারে জিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ এবং সর্বমোট সিজিপিএ ৩.৯০৬ অর্জন করেছেন।

নুর মোহাম্মদ শাহিন ২০২১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স’ বিষয়ে বিএসসি (সম্মান) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স’ বিষয়ে সফলতার সঙ্গে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

​নুর মোহাম্মদ শাহিন পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে সাংবাদিকতা ও রোভার স্কাউটিং-সহ বিভিন্ন সামাজিক ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ২০২৩-২৪ সেশনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) সভাপতির দায়িত্ব পালন করেন।


​বর্তমানে তিনি  ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদকের পাশাপাশি জাতীয় দৈনিক ‘নয়া দিগন্ত’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!