চকরিয়ায় দেড়শতাধিক পরিবারের পাশে সোনাগাজীর ‘উত্তর আড়কাইম হিলফুল ফুজুল তরুন ও প্রবাসী সংগঠন’
চকরিয়ায় দেড়শতাধিক পরিবারের পাশে সোনাগাজীর ‘ উত্তর আড়কাইম হিলফুল ফুজুল তরুন ও প্রবাসী সংগঠন’
মানবতার সেবায় আবারও অ-সহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনীর সোনাগাজী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আড়কাইম হিলফুল ফুজুল সংগঠন। চট্টগ্রামের চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় সংগঠনটির উদ্যোগে ১০০টিরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল, ডাল, আলু, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। দু*র্গত মানুষের ক”ষ্ট কিছুটা হলেও লা”ঘব করতে নিজেদের সামর্থ্য অনুযায়ী এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন মানবিক উদ্যোগ দু*র্যোগকবলিত মানুষের জন্য অত্যন্ত সহায়ক। তারা এই সহায়তা উত্তর আড়কাইম হিলফুল ফুজুল তরুন ও প্রবাসী সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সংগঠনটির এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।







