শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২ পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফুলগাজীর মুন্সীরহাট সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই নারী বিজিবির হাতে আটক

পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই

ইমাম হোসেন আদর / ১৯ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই

পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে অভিনব কায়দায় সদ্য প্রয়াত শিক্ষা কর্মকর্তা ধন মিয়ার স্ত্রী হোসনে আরা বেগমের এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুই নারী ছিনতাইকারী।

বৃহস্পতিবার সকাল ১১:৫০ মিনিটে এই ঘটনা ঘটে। এর আগে শিক্ষা কর্মকর্তা ধন মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম তার মেয়ে লুগনা শারমিনকে সাথে নিয়ে সোনালী ব্যাংক পরশুরাম শাখা থেকে পেনশনের এক লাখ টাকা উত্তোলন করে নিচে নেমে রিক্সায় উঠার চেষ্টা করেন।


এই সময় দুই ছিনতাইকারী রিক্সাটি তাদের রিজার্ভ করা দাবি করে টানা হেঁচড়া শুরু করেন। এ পর্যায়ে ভ্যানিটি ব্যাগ থেকে অভিনব কৌশলে ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।


শিক্ষা কর্মকর্তা ধন মিয়ার মেয়ে লুগনা শারমিন বলেন তার বৃদ্ব মা ব্যাংক থেকে টাকা তুলে গেইট পর্যন্ত গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা দুই ছিনতাইকারী আমাদের রিকশায় উঠার চেষ্টা করে। তারা আমাদের রিকশাকে তাদের রিক্সা বলে দাবি করে। এক পর্যায়ে কৌশলে হিজাব পরা দুই নারী ভ্যানিটি ব্যাগের চেইন খুলে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

বিষয়টির তাৎক্ষণিকভাবে সোনালী ব্যাংক ম্যানেজারকে অবহিত করলে তারা ঘটনাটি শুনেন। এরপর সিসি ক্যামেরা দেখতে বললে ব্যাংকের গেইটের গোড়ায় সিসি ক্যামেরা নেই বলে জানান।


লুগনা শারমিন আরো বলেন পরবর্তীতে ব্যাংকের পাশের কামরুল ইলেকট্রনিক্সের সিসি ক্যামেরা দেখলে সেখানে ছিনতাইকারীদের আংশিক দেখা যায়।


এ ব্যাপারে পরশুরাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে টাকা উদ্ধারের চেষ্টা করছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!