শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ
পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২ পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফুলগাজীর মুন্সীরহাট সীমান্তে ভারতে যাওয়ার পথে দুই নারী বিজিবির হাতে আটক

পরশুরামে ৪ বিজিবি: ৩ হাজার মানুষের চিকিৎসাসেবা, শিক্ষার্থীরা পেল শিক্ষা সামগ্রী

সিরাজুল হক টিপু / ১৫৩ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মানবিক উদ্যোগে পরশুরামে ৪ বিজিবি: ৩ হাজার মানুষের চিকিৎসাসেবা, শিক্ষার্থীরা পেল শিক্ষা সামগ্রী

ফেনীর পরশুরামে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর উদ্যোগে প্রায় তিন হাজার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় পরশুরাম পাইলট মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইন ও বন্যার পূর্বপ্রস্তুতি বিষয়ক আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন ৪ বিজিবির কর্মকর্তারা।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে প্রায় তিন হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে প্রায় আটজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। ক্যাম্পে ব্লাড টেস্ট, ডায়াবেটিস (RBS) পরীক্ষা, চক্ষু পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। চক্ষু পরীক্ষার পর প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়া যাদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের পরবর্তীতে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

এ সময় বন্যার পূর্বপ্রস্তুতি বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের বন্যা মোকাবিলায় করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সেবাগ্রহীতাদের মধ্যে সন্তোষ ও উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. এম. জিল্লুর রহমান বলেন, “বিজিবি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময় মানুষের পাশে রয়েছে। অতীত থেকে বর্তমান পর্যন্ত বিজিবি দেশের মানুষের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!