শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২ পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি কামরুল র‍্যাবের হাতে গ্রেফতার

Reporter Name / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ফেনীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি কামরুল র‍্যাবের হাতে গ্রেফতার

ফেনী সদর থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কামরুলকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/৩০ ধারায় দায়ের করা ফেনী সদর থানার একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি কামরুল ফেনী সদর উপজেলার মাথিয়ারা এলাকায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ফেনী সদর থানাধীন মাথিয়ারা এলাকায় অভিযান চালিয়ে কামরুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কামরুলের পিতার নাম সিরাজুল ইসলাম। তিনি ফেনী সদর উপজেলার মাথিয়ারা (মির্দা বাড়ি) এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!