সর্বশেষ
ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী অভিযানে ফেনী সদর থানা এলাকা থেকে ১৮ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শুক্রবার (২১ আগস্ট) র্যাব-৭-এর একটি দল ফেনী সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১৮ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, আটকরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর



