শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
গ্যাস সংকট, লোডশেডিং, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি আলোচনায় ফেনী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ওরাকা বিন বাশারের তিন গান ছাগলনাইয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আরাফাত হোসেন (২৫) নামক এক ইলেকট্রনিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মাসব্যাপী ‘জুলাই শহীদ স্মৃতি’ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ফেনী জেলা ছাত্রশিবির জুলাই গণঅভ্যুত্থানে শহীদ দুই শিক্ষার্থীর স্মরণে সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসায় স্মরণসভা ও দোয়া মাহফিল দাগনভূঞায় অস্বাভাবিক পৌরকর বৃদ্ধির প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন সোনাগাজীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ে প্রশাসনের অভিযান, ৪ চালককে জরিমানা ছাত্রলীগ নেতা নোমান হাবীবের নেতৃত্বে মিছিলের পর প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে ফেনীতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রধান সড়কে মাছের বাজার, নীরব প্রশাসন ও বাজার কমিটি—ভোগান্তিতে সাধারণ মানুষ নবজাতকের মৃত্যুর ঘটনায় ফেনীর আল-আকসা হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি গঠন

গ্যাস সংকট, লোডশেডিং, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

মো. সিরাজুল হক টিপু, ফেনী: / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
ছবিঃ ফেনীর প্রান্তর

গ্যাস সংকট, লোডশেডিং, ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

দেশব্যাপী তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেনীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, ফেনী জেলা।

বৃহঃবার (৬ আগস্ট) দুপুর ১২টায় ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মনিরা হক-এর হাতে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের ভূতুড়ে বিল প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। এ সময় ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহিম বলেন, “এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। দেশের মানুষ আজ কষ্টে আছে। তাদের দুর্ভোগের কথা চিন্তা করেই ১১ দলীয় ঐক্য সারা দেশে একযোগে প্রধানমন্ত্রীর বরাবর এই স্মারকলিপি প্রদান করেছে।”


বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, এবি পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, জাগপা ফেনী জেলা সভাপতি মো. সাইফুদ্দিন, বিডিপি ফেনী জেলা সেক্রেটারি মো. ইসমাইলসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!