মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সোনাগাজীতে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ে প্রশাসনের অভিযান, ৪ চালককে জরিমানা ছাত্রলীগ নেতা নোমান হাবীবের নেতৃত্বে মিছিলের পর প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে ফেনীতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রধান সড়কে মাছের বাজার, নীরব প্রশাসন ও বাজার কমিটি—ভোগান্তিতে সাধারণ মানুষ নবজাতকের মৃত্যুর ঘটনায় ফেনীর আল-আকসা হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দাগনভূঞায় জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত ছাগলনাইয়ায় ব্লাড ফাইটার্স কমিউনিটির বৃক্ষরোপণ অভিযান, বিতরণ করা হলো শতাধিক চারা ফেনীর ক্রিকেট সংশ্লিষ্টদের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত হৃদয়ের জন্য ৩ লক্ষ টাকা অনুদান সমতট সাহিত্যাঙ্গনের উদ্যোগে ফেনীতে জাতীয় কবির আগমনের শতবর্ষপূর্তি উদযাপন “গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি”- মজিবুর রহমান মঞ্জু জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফুলগাজীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

নবজাতকের মৃত্যুর ঘটনায় ফেনীর আল-আকসা হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি গঠন

Reporter Name / ৪৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নবজাতকের মৃত্যুর ঘটনায় ফেনীর আল-আকসা হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি গঠন

ফেনী শহরের আল-আকসা হাসপাতালে এক নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংবাদ সোমবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান ফেনীর সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন (ভারপ্রাপ্ত)।

সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষ, দায়িত্বরত চিকিৎসক, ওটি ইনচার্জ, নার্স এবং নবজাতকের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতালের লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র এবং অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে ওটি পরিচালনায় কিছু অনিয়ম ধরা পড়ায় সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইনউদ্দীন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে বিধি মোতাবেক দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফেনীবাসীকে আশ্বস্ত করে বলা হয়েছে, চিকিৎসাসেবায় যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সার্বক্ষণিক তৎপর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!