সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সীমান্ত পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ, পিকআপসহ আটক ২ ফেনী সরকারি কলেজের নিজস্ব পরিবহনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব: লণ্ডভণ্ড ৩০ পরিবার সোনাগাজীতে টর্নেডোতে লণ্ডভণ্ড পরিবারগুলোর পাশে প্রশাসন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ফেনীতে ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ১৫ জন গ্রেফতার, আদালতে সোপর্দ চট্টগ্রামের বন্যার্তদের সহায়তায় ফেনী কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় ২ লক্ষ টাকা অনুদান প্রদান চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে কিশোর কুঁড়ি সংঘ, ২০০ পরিবার পেল মানবিক সহায়তা বাঁশখালীর বন্যাদুর্গত ১০০ পরিবারের ঘর মেরামতে ৫ লাখ টাকা সহায়তা দিল বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা চকরিয়ায় দেড়শতাধিক পরিবারের পাশে সোনাগাজীর ‘উত্তর আড়কাইম হিলফুল ফুজুল তরুন ও প্রবাসী সংগঠন’ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে সোনাগাজীর মধ্যম মজুপুর যুব সমাজ

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ১৫ জন গ্রেফতার, আদালতে সোপর্দ

সিরাজুল হক টিপু / ৩৪৭ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেনীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে পুলিশ সুপার, ফেনীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে ফেনী সদর মডেল থানাধীন এসএসকে রোডের চাড়িপুর এলাকার ইসমাইল ম্যানশনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৫ জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জুয়া, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!