শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ: জিয়াউর রহমানের পর খালেদা জিয়া, এরপর তারেক রহমান ইসলামের আলোকে- “সন্তানকে যেভাবে অসৎ সঙ্গ থেকে বিরত রাখতে পারেন” ফেনীতে আজ ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’। কি কি থাকছে.. বয়স ১০ বছর কমিয়ে ছাগলনাইয়া মডেল মসজিদে চাকরি বাগানোর অভিযোগ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ: জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে শহরে মিছিল ও প্রতিবাদ সভা ফেনীতে ফেসবুকে মানহানিকর বক্তব্যের অভিযোগে এক নারী সাংবাদিকের বিরুদ্ধে চার সাংবাদিকদের জিডি একাদশ শ্রেণির ভর্তি সহায়তায় ছাগলনাইয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিবিরের সীরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ৫৫ বিজয়ী ফেনী ইউনিভার্সিটিতে BoT চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ‘শাটডাউন’

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ: জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে শহরে মিছিল ও প্রতিবাদ সভা

মো. সিরাজুল হক টিপু, ফেনী: / ৭ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ: জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে শহরে মিছিল ও প্রতিবাদ সভা

ফেনী প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারীর নেতৃত্বে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিজান ময়দান হয়ে ফেনী সরকারি কলেজের সামনে দিয়ে ফেনী পৌরসভার এলইডি স্ক্রিনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে জেলা, পৌর, কলেজ ও বিভিন্ন উপজেলা ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারীর নেতৃত্বে মিছিলটি পরিচালিত হয়।

প্রতিবাদ সভায় জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী বলেন, “স্বৈরাচার সশরীরে ভারতে পালিয়ে গেলেও তাদের আত্মা গুপ্ত হয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্র করে লাভ নেই—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে তার জবাব দেবে।”

তিনি আরও বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল রাজপথে তার প্রতিবাদ করবে।

সমাবেশে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি বলেন, “খুনি হাসিনার সরকারকে ফিরিয়ে আনার জন্য জামায়াত-শিবির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।” এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে এর পরিণতি আরও ভয়াবহ হবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় বক্তারা যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হাসান পারভেজ, গোলাম মোর্শেদ শুভ ও ফখরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাসেল, সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বাবু ভূঁইয়া, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইব্রাহিম হোসেন ইবু পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক হোসেন জামান নিপু ও মুহিবুল মুন্না, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল আবেদিন সাগর, সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা শুভ, সোনাগাজী সরকারি কলেজের সভাপতি নুর ইসলাম সম্রাট , বক্তারমুন্সি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!