আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, ঘরে বসেই যেভাবে দেখবেন
আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল, ঘরে বসেই যেভাবে দেখবেন
আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
অনলাইনে যেভাবে দেখবেন:
১. প্রথমে eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. Examination অপশন থেকে HSC/Alim নির্বাচন করতে হবে।
৩. পরীক্ষার বছর ২০২৬ এবং নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
৪. এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Submit বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
মোবাইল এসএমএসে যেভাবে দেখবেন:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
HSC DHA 123456 2026
এখানে DHA-এর জায়গায় নিজের শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় নিজের রোল নম্বর বসাতে হবে। এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
এছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এদিকে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত করা যাবে।







