শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ: জিয়াউর রহমানের পর খালেদা জিয়া, এরপর তারেক রহমান ইসলামের আলোকে- “সন্তানকে যেভাবে অসৎ সঙ্গ থেকে বিরত রাখতে পারেন” ফেনীতে আজ ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’। কি কি থাকছে.. বয়স ১০ বছর কমিয়ে ছাগলনাইয়া মডেল মসজিদে চাকরি বাগানোর অভিযোগ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ: জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে শহরে মিছিল ও প্রতিবাদ সভা ফেনীতে ফেসবুকে মানহানিকর বক্তব্যের অভিযোগে এক নারী সাংবাদিকের বিরুদ্ধে চার সাংবাদিকদের জিডি একাদশ শ্রেণির ভর্তি সহায়তায় ছাগলনাইয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিবিরের সীরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ৫৫ বিজয়ী ফেনী ইউনিভার্সিটিতে BoT চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ‘শাটডাউন’

সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

মো. সিরাজুল হক টিপু, ফেনী: / ৬ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা মজলিশে শূরা সদস্য ও সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা।

মতিগঞ্জ ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সোনাগাজী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জিয়াউদ্দিন রানা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতিগঞ্জ ইউনিয়ন আমীর ওমর ফারুক, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন এবং ইউনিয়ন যুবও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জিয়াউদ্দিন ইকবাল। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও যুব বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, যুবকরাই জাতির শক্তি ও সম্ভাবনার প্রধান উৎস। তাই যুব সমাজকে সুশিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।

সমাবেশে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, যুবকদের মাঝে সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!