বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”। ফেনীতে হোটেলের টয়লেটে তৈরি হচ্ছিল ‘চিনির মধু’, আটক ৪ সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ: জিয়াউর রহমানের পর খালেদা জিয়া, এরপর তারেক রহমান ইসলামের আলোকে- “সন্তানকে যেভাবে অসৎ সঙ্গ থেকে বিরত রাখতে পারেন” ফেনীতে আজ ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’। কি কি থাকছে.. বয়স ১০ বছর কমিয়ে ছাগলনাইয়া মডেল মসজিদে চাকরি বাগানোর অভিযোগ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ: জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে শহরে মিছিল ও প্রতিবাদ সভা

ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান

মো. সিরাজুল হক টিপু, ফেনী: / ১২০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান

ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দাওয়াতি সভা ও যোগদান অনুষ্ঠানে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীসহ তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। একই সঙ্গে মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে প্রায় তিন হাজার সাধারণ মানুষ জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের সালাম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে এ দাওয়াতি সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে ফেনী শহরের বিভিন্ন ওয়ার্ডে সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। এর ধারাবাহিকতায় বুধবারের যোগদান অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নাগরিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এছাড়া চলমান দাওয়াতি কর্মসূচির মাধ্যমে প্রায় তিন হাজার সাধারণ মানুষ জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বলে দাবি করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। মানুষ পরিবর্তন, শান্তি ও নিরাপত্তা চায়। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং নিরাপদ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে দেশের মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করছে। তিনি নবাগতদের অভিনন্দন জানিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ফেনী শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে। ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ন্যায্য অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার কথা তুলে ধরেন তিনি। সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের অংশগ্রহণকে তিনি জামায়াতের প্রতি মানুষের আস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ এবং ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম। এছাড়া জেলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ইলিয়াসসহ শহর ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসান।

সমাবেশ শেষে নবাগত নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জামায়াত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের দাবি, এ গণযোগদানের মাধ্যমে ফেনীর রাজনৈতিক পরিমণ্ডলে সম্প্রীতি বৃদ্ধি এবং ইনসাফপূর্ণ জাতীয় ঐক্যের রাজনীতির বিকাশে নতুন মাত্রা যুক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!