শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনীতে বিএনপির বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ১৬ জন আহত, মোটর সাইকেলে আগুন ফেনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ফেনীতে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্থগিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ ফেনীতে জামায়াতের উপজেলা ও পৌরসভা আমির নির্বাচনের ফল প্রকাশ, দায়িত্ব পেলেন ১১ জন ফেনীর প্রতিনিধিত্ব করতে কলকাতা ম্যারাথনে তাসদিক হাসান আকাশ ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডের স্ট্রোক (পক্ষাঘাতগ্রস্ত) রোগীকে জামায়াতের চিকিৎসা সহায়তা ফের ১০ দিনের মাথায় ফেনীতে পুলিশ সুপার পরিবর্তন, নতুন দায়িত্বে জসিম উদ্দিন ফুলগাজীতে নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে বালুভর্তি দুই ট্রলি ট্রাক্টর জব্দ লেমুয়া বাজারে আবারো অগ্নিকান্ড,সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো জামায়াত

ফেনীতে বিএনপির বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ১৬ জন আহত, মোটর সাইকেলে আগুন

জাহাঙ্গীর হোসেন (দাগনভুইয়া প্রতিনিধি) / ৯৪ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ফেনীতে বিএনপির বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ১৬ জন আহত, মোটর সাইকেলে আগুন
দাগনভূঞায় বিএনপির বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে বন, পরিবেশমন্ত্রী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার একটু আগে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে ৪০ থেকে ৪৫ টি হোন্ড বহর পরিবেশ মন্ত্রীর আলাইয়া পুরস্থ গ্রামের বাড়ির সামনে দিয়ে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাটের দিকে যাচ্ছিল। এমন সময় পরিবেশ মন্ত্রীর বাড়ির দিক থেকে তাদের উপর লাঠি সোটা নিয়ে হামলা করা হয় বলে দাবি করা হয়।দুই দিক ঘিরে তাদেরকে বেধড়ক পিটানো হয়। এ সময় দুটো মোটরসাইকেলে আগুন ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় ফটিকের অনুসারী ১১ জন কর্মী আহত হন। তাদেরকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে পরিবেশ মন্ত্রীর ভাই দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনের অনুসারী ফেনী জেলা শ্রমিক দলের যুগ্ন সাধারন সম্পাদক জসীমউদ্দীন দাবি করেন, তারা হোন্ডা বহর দিয়ে পরিবেশ মন্ত্রীর বাড়িতে হামলা চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়েন। এ সময় তাদের তিনজন কর্মী আহত হন। পরে দাগনভূঞা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে আলাইয়া পুর এলাকায় দমদমে অবস্থা বিরাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন, আবুল বাশার, হৃদয় সওদাগর, মেহেদী হাসান,ফয়সাল, শিবলু, মহিদুল ইসলাম রাকু, তানভীর, মো. শামীম, ইয়াকুব আলী, সুয়েল, জহিরুল হক সুয়েল প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে কাজী জামশেদুর রহমান ফটিক সাংবাদিকদেরকে জানান, আজ শুক্রবার বিকেলে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীর হাট বাজারে আমাদের একটি খেলার উদ্বোধনের অনুষ্ঠান ছিল সেখানে যাওয়ার জন্য আমি আমার নেতাকর্মীদের নিয়ে রওনা দিই।এ সময় আমাদের বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর বাড়ির সামনে গেলে জসিম রাজু ও স্বপন নামের কয়েকজনের নেতৃত্বে আমার নেতা কর্মীদের গুলি ছুটতে ছুটতে ধাওয়া দেয়। এ সময় আমাদের দুটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয় এবং ১২ থেকে ১৩ টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় দাগনভুঞা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম সহ প্রায় ১১ জন নেতাকর্মী আহত হয়েছে।তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলের রেফার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন সাংবাদিকদেরকে জানান, ঘটনার দিন শুক্রবার আমি আমার মাছের খামারে কমর্রত ছিলাম। পরে শুনতে পাই যে আমাদের থানা বিএনপি’র আহ্বায়ক আকবর হোসেনের নাম ধরে বহিষ্কৃত নেতা ফটিকের লোকজন গালিগালাজ করতেছে। এ সময় বেশ কয়েকটি বোমা ফোটানো হয়। এমন সময় এলাকার নারী পুরুষ সম্মিলিতভাবে দলবেঁধে তাদের প্রতিরোধ করে। তাদের হামলা এলাকার তিনজন কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন সাংবাদিকদেরকে জানান, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে আমার বাড়ির সামনে চার-পাঁচটি বোম ফোটানো হয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এলাকার জনগণ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে। তাদেরকে ধাওয়া দেয়।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত ওসি ফেরদৌসী বেগম ফেনীর প্রান্তর কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে । তবে বর্তমানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!