ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডের স্ট্রোক (পক্ষাঘাতগ্রস্ত) রোগীকে জামায়াতের চিকিৎসা সহায়তা
ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডের স্ট্রোক (পক্ষাঘাতগ্রস্ত) রোগীকে জামায়াতের চিকিৎসা সহায়তা।
বুধবার সকালে ১৪নং ওয়ার্ডের মীর বাড়ীর স্ট্রোকে আক্রান্ত মহিউদ্দিন এর চিকিৎসার খোঁজ খবর নিতে যান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।
তিনি তার চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা ও সুস্থতা কামনায় দোয়া মুনাজাত করেন।
এসময় ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়া উদ্দিন বাবলু, ১৪নং ওয়ার্ডের জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার, সেক্রেটারি ফয়েজ করিম রনি, ওয়ার্ড শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি গোলজারুল আলম, সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মুফতি আবদুল হান্নান বলেন, জামায়াতে ইসলামীর মানবতার সংগঠন।মানুষের দুঃখে কস্টে জামায়াতে ইসলামীর সবার আগে ছুটে আসে।সমাজের বিত্তবানদের অসুস্থ মহিউদ্দিন পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।







