ফেনীর প্রতিনিধিত্ব করতে কলকাতা ম্যারাথনে তাসদিক হাসান আকাশ
ফেনীর প্রতিনিধিত্ব করতে কলকাতা ম্যারাথনে তাসদিক হাসান আকাশ
আন্তর্জাতিক অঙ্গনে ফেনীর প্রতিনিধিত্ব করতে ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য JBG Kolkata Marathon 2026-এ অংশ নিতে যাচ্ছেন ফেনী রানার্স কমিউনিটি -এর সদস্য তাসদিক হাসান আকাশ। আগামী ২৯ নভেম্বর ২০২৬ কলকাতার ঐতিহাসিক রেড রোডে* অনুষ্ঠিত হবে এ ম্যারাথন।
তাসদিক হাসান আকাশ ২১ কিলোমিটার হাফ ম্যারাথন বিভাগে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে আন্তর্জাতিক এই দৌড় প্রতিযোগিতায় ফেনীকে প্রতিনিধিত্ব করবেন তিনি।
তার এই অংশগ্রহণকে ফেনী রানার্স কমিউনিটি -এর জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন সংগঠনের সদস্যরা। ফেনীর একজন দৌড়বিদ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে তিনি দেশের পাশাপাশি ফেনীর রানিং কমিউনিটিকেও তুলে ধরবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
তাসদিক হাসান আকাশের জন্য শুভকামনা জানিয়ে ফেনী রানার্স কমিউনিটি -এর পক্ষ থেকে বলা হয়, “শক্তি, দৃঢ়তা ও অদম্য মনোবল নিয়ে দৌড়াও। তোমার প্রতিটি পদক্ষেপে ফুটে উঠুক ফেনীর গর্ব।”
কলকাতার এই আন্তর্জাতিক ম্যারাথনে তাসদিকের অংশগ্রহণ শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়; বরং ফেনীর দৌড়বিদদের জন্য এটি হতে পারে নতুন অনুপ্রেরণার একটি অধ্যায়।







