লেমুয়া বাজারে আবারো অগ্নিকান্ড,সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো জামায়াত
লেমুয়া বাজারে আবারো অগ্নিকান্ড,
সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো জামায়াত
ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে বৃহস্পতিবার রাতে আবারো অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে ৫ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গলবার সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান সরেজমিন পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো: হারুন, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, সালেহ আহমদ, মোহাম্মদ মিয়ার হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান, সোনাগাজী উপজেলা সহকারী সেক্রেটারি মো: জিয়াউর রহমান, লেমুয়া ইউনিয়ন আমীর মুন্সি কামরুল ইসলাম, সেক্রেটারি জাহিদ হাসান, লেমুয়া বাজার কমিটির সভাপতি মো: আলমগীর হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারি আতাউর গনি ওসমান, সহকারী সেক্রেটারি মো: সোহেল, জামায়াতের ৫নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম বাবুলসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
মুফতি আবদুল হান্নান বলেন, জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। জামায়াতে ইসলামীর সৃষ্টির পর থেকে মানুষের দুঃখ-কষ্টে সবার আগে ছুটে আসে। লেমুয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।







