বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ
ফেনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ফেনীতে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্থগিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ ফেনীতে জামায়াতের উপজেলা ও পৌরসভা আমির নির্বাচনের ফল প্রকাশ, দায়িত্ব পেলেন ১১ জন ফেনীর প্রতিনিধিত্ব করতে কলকাতা ম্যারাথনে তাসদিক হাসান আকাশ ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ডের স্ট্রোক (পক্ষাঘাতগ্রস্ত) রোগীকে জামায়াতের চিকিৎসা সহায়তা ফের ১০ দিনের মাথায় ফেনীতে পুলিশ সুপার পরিবর্তন, নতুন দায়িত্বে জসিম উদ্দিন ফুলগাজীতে নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে বালুভর্তি দুই ট্রলি ট্রাক্টর জব্দ লেমুয়া বাজারে আবারো অগ্নিকান্ড,সহায়তা নিয়ে পাশে দাঁড়ালো জামায়াত ফুলগাজীতে পুলিশের বিশেষ চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে তল্লাশি

ফেনীতে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজুল হক টিপু / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ফেনীতে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফেনীতে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক রূপালী বাংলাদেশের ফেনী প্রতিনিধি আজিজ আল ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, দ্য ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি আবু তাহের, সদর বিএনপির সদস্য আমান উদ্দিন কায়সার সাব্বির, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল পাটোয়ারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রবিউল হক রবি, সাপ্তাহিক উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খান, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুর আমিন রিজভী, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি আরিফুর রহমান, এখন টেলিভিশনের ফেনী প্রতিনিধি ডালিম হাজারী, চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি শফি উল্ল্যাহ রিপন, স্টার নিউজের ফেনী প্রতিনিধি তানভীর চৌধুরী, দৈনিক ইত্তেফাকের ফেনী প্রতিনিধি হাবিব মিয়াজী, দৈনিক ফেনীর সময়-এর কো-অর্ডিনেটর হোসাইন সুজন ও ফেনীর প্রান্তর এর সিনিয়র রিপোর্টার মোঃ সিরাজুল হক টিপুসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!