বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দাগনভুইয়ার কৃতি সন্তান হাসান আহমেদ ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল? ৪ নভেম্বর থেকে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে

ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২

ইমাম হোসেন আদর / ০ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২

​ফুলগাজীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামি এবং যৌতুক নিরোধ আইনের মামলায় পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে ফুলগাজী থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবু তাহের ও রাহেলা খাতুনের ছেলে মো. ইব্রাহিম খলিল ওরফে কালা মিয়া এবং মুন্সিরহাট ইউনিয়নের বদরপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মো. ইলিয়াছ পাটোয়ারীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান পাটোয়ারী।

​পুলিশ সূত্রে জানা যায়, আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানামূলে ফুলগাজী থানার এএসআই নুরুল আমিন, এএসআই নাদিম খান ও এএসআই সাহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইব্রাহিম খলিলকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় আদালত তাঁকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন; অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​একই রাতে পৃথক আরেকটি অভিযানে যৌতুক নিরোধ আইনের (২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা) মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মোস্তাফিজুর রহমান পাটোয়ারীকে বদরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া জানান, গ্রেপ্তারকৃত উভয় আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!