ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন
ফেনী জেলা কারাগার-এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন
ফেনী জেলা কারাগার-এর বেসরকারি কারা পরিদর্শক হিসেবে পাঁচজন পুরুষ ও দুজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য তাঁদের এ নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাধারণ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা কোডের প্রথম খণ্ডের ৫৬ ধারার উপধারা (১ ও ২) অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যসহ মোট সাতজনকে ফেনী জেলা কারাগার-২-এর বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাঁদের নিয়োগের মেয়াদ হবে দুই বছর।
নিয়োগপ্রাপ্তরা হলেন—
১. মুন্সী রফিকুল আলম — সংসদ সদস্য, ফেনী-১।
২. রেহানা আক্তার রানু — সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন।
৩. ফজলুর রহমান বকুল — আহ্বায়ক, ফেনী সদর থানা বিএনপি।
৪. নঈম উল্যাহ চৌধুরী বরাত — সদস্যসচিব, ফেনী জেলা যুবদল।
৫. মো. শহীদুল ইসলাম ভূঁইয়া — আইনজীবী, ফেনী জজ কোর্ট।
৬. নূর তানজিলা রহমান — সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল, ফেনী।
৭. রোকসানা আক্তার — জাতীয়তাবাদী মহিলা দল, ফেনী পৌরসভা।






