রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরিফুল ইসলাম অপু ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২ পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী

চট্টগ্রামের বন্যার্তদের সহায়তায় ফেনী কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় ২ লক্ষ টাকা অনুদান প্রদান

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ৩২৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীরা। নিজেদের উদ্যোগে মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রায় ২ লাখ টাকা সংগ্রহ করে সেই অর্থ থেকে ৫০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৪ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন তারা।

শিক্ষার্থীরা জানান, এই সহায়তা শুধুমাত্র সেইসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, যাদের ঘরবাড়ি ও বসতঘর বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে

সহায়তা কার্যক্রমটি পরিচালিত হয় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ও সরল ইউনিয়ন, পাশাপাশি দক্ষিণ বাঁশখালী ও পশ্চিম বাঁশখালীর বিভিন্ন বন্যাকবলিত এলাকায়। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দিয়ে তাদের দুর্দিনে পাশে থাকার চেষ্টা করেন।

শিক্ষার্থীদের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দুর্যোগের সময় তরুণদের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম সমাজে মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!