বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”।

বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরিফুল ইসলাম অপু

সিরাজুল হক টিপু / ২২৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বিসিবির টুর্নামেন্ট কমিটির নির্বাহী সদস্য হলেন শরিফুল ইসলাম অপু

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি “টুর্নামেন্ট কমিটি’র” নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফেনী জেলা বিসিবি কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপু। গত বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে বোর্ড সভাপতি তামিম ইকবাল এ কমিটি অনুমোদন করেন।

৭ সদস্য বিশিষ্ট এ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির পরিচালক ও অভিজ্ঞ সংগঠক সিরাজউদ্দিন মো: আলমগীর। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিসিবির পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, রাশেদ মনজুর ফিরোজ, ইফতেখার উদ্দিন চৌধুরী, আসিফ আহমেদ রাতুল, হোসেন চৌধুরী।

দীর্ঘদিন জেলার ক্রিকেট উন্নয়নে নানা পর্যায়ে ভুমিকা পালন করছেন অপু। ক্লাব ক্রিকেট, বয়সভিত্তিক দল, জেলা দল,আম্পায়ার্স কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন সময় দিয়ে আসছেন। এবার জাতীয় পর্যায়ে দায়িত্ব পেলেন। নতুন এ দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!