শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক পরশুরামে গণধর্ষণের প্রোপাগান্ডা: নেপথ্যে অনৈতিক কাজের পাওনা টাকা নিয়ে বিরোধ, আটক ২ পরশুরাম সোনালী ব্যাংকের গেইট থেকে ১ লাখ টাকা ছিনতাই ছাগলনাইয়া ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে ক্ষোভ, পদবঞ্চিতদের অভিযোগ ‘পকেট কমিটি’ ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন পরশুরামে ঘরের দরজা ভেঙে মায়ের লাশ উদ্ধার করলেন ছেলে ‘মাদক মামলা এমন হতে হবে, যাতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারবারিরা জামিন না পায়’- এমপি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণ: অভিযুক্ত তিনজন গ্রেপ্তার আজ মুহাম্মদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই শহিদ দিবসে ফুলগাজীর শহিদ শ্রাবনের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া

আদর পাটোয়ারী / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুলাই শহিদ দিবসে ফুলগাজীর শহিদ শ্রাবনের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া

ফুলগাজী প্রতিনিধিঃ জুলাই শহিদ দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা জুলাই গণঅভ্যুত্থানের শহিদ শ্রাবনের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধিরা শহিদ শ্রাবনের কবরে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শহিদ শ্রাবনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা তাঁর অবদান ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!