সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজীতে ফাঁকা ডুপ্লেক্স বাড়িতে চুরি, সিসি ক্যামেরা ভেঙে লুট ফিটিংস ও আসবাবপত্র ছাগলনাইয়া–ফেনী সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি দাগনভূঞা বিএনপিতে দৃশ্যমান হচ্ছে চাচা-ভাতিজার গ্রুপ, বাড়ছে রাজনৈতিক মেরুকরণ সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ফুলগাজীতে ফাঁকা ডুপ্লেক্স বাড়িতে চুরি, সিসি ক্যামেরা ভেঙে লুট ফিটিংস ও আসবাবপত্র

ইমাম হোসেন আদর / ১০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ফুলগাজীতে ফাঁকা ডুপ্লেক্স বাড়িতে চুরি, সিসি ক্যামেরা ভেঙে লুট ফিটিংস ও আসবাবপত্র



ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামে পারভেজ মাহমুদ সাদেক কুমেলের ডুপ্লেক্স বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের দরজা ভেঙে সিসি ক্যামেরা ধ্বংস করার পাশাপাশি বাথরুম, রান্নাঘরসহ ঘরের প্রয়োজনীয় ফিটিংস ও দামি আসবাবপত্র লুট করে নিয়ে গেছে
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর (রোববার) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়ে চোরেরা ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং পরে বাথরুম ও রান্নাঘরের ফিটিংসসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
​ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক পারভেজ মাহমুদ সাদেক কুমেল জানান, চোরের দল ঘরের প্রায় সব ফিটিংসসহ দামি আসবাবপত্র নিয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
​খবর পেয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ওসি শাহিন মিয়া বলেন, ডুপ্লেক্স বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরেরা সিসি ক্যামেরা ও প্রয়োজনীয় ফিটিংস চুরি করে নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ফুলগাজী থানা পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!