সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজীতে ফাঁকা ডুপ্লেক্স বাড়িতে চুরি, সিসি ক্যামেরা ভেঙে লুট ফিটিংস ও আসবাবপত্র ছাগলনাইয়া–ফেনী সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি দাগনভূঞা বিএনপিতে দৃশ্যমান হচ্ছে চাচা-ভাতিজার গ্রুপ, বাড়ছে রাজনৈতিক মেরুকরণ সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

দাগনভূঞা বিএনপিতে দৃশ্যমান হচ্ছে চাচা-ভাতিজার গ্রুপ, বাড়ছে রাজনৈতিক মেরুকরণ

জাহাঙ্গীর আলম / ৭৩৯ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দাগনভূঞা বিএনপিতে দৃশ্যমান হচ্ছে চাচা-ভাতিজার গ্রুপ, বাড়ছে রাজনৈতিক মেরুকরণ


দাগনভূঞা উপজেলা বিএনপির রাজনীতিতে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে চাচা-ভাতিজার পৃথক বলয়। একদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, অন্যদিকে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল। চাচা-ভাতিজার এই রাজনৈতিক অবস্থান ও অনুসারীদের পৃথক তৎপরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।


স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছেন আকবর হোসেন ও তাঁর আপন ভাতিজা তাজওয়ার এম আউয়াল। আকবর হোসেনের রাজনৈতিক বলয়ের বিপরীতে তাজওয়ারের অনুসারীদের তৎপরতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। তাজওয়ারের অনুসারী হিসেবে পরিচিত বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিককে এ বলয়ের নেতৃত্বে দেখা যাচ্ছে।


সম্প্রতি ১৮ তারিখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দাগনভূঞা বাজারে একটি মিছিল করেন ফটিক। মিছিল শেষে বক্তব্যে তিনি তাজওয়ার এম আউয়ালকে উপজেলার অভিভাবক ও নিজের নেতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাজওয়ারের নির্দেশনায় মিছিলটি আয়োজন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।


এর দুই দিন পর, ২০ তারিখে একই ইস্যুতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি। এতে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর কর্মসূচি শেষে ফটিকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। ওই মিছিলেও তাজওয়ার এম আউয়ালের নামে স্লোগান দিতে দেখা যায় তাঁর অনুসারীদের।


এ ছাড়া নির্বাচনের পর তাজওয়ার এম আউয়াল কয়েক দফা দাগনভূঞা সফর করেছেন। এসব সফরে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো, গাড়ির সামনে মোটরসাইকেল শোভাযাত্রা এবং বিভিন্ন কর্মসূচিতে ফটিক ও তাঁর অনুসারীদের উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এসব তৎপরতার মধ্য দিয়ে আকবর হোসেনের রাজনৈতিক বলয়ের বিপরীতে তাজওয়ারের অনুসারীদের পৃথক অবস্থান আরও স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা।


অন্যদিকে, আকবর হোসেন দীর্ঘদিন ধরে দাগনভূঞা বিএনপির রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে রয়েছেন। ১৯৯০ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৬ সালের পর দাগনভূঞায় বিএনপির রাজনীতিতে তাঁর একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠিত হয়। তৎকালীন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য জয়নাল হাজারীর স্টিয়ারিং কমিটির রাজনৈতিক প্রভাব মোকাবিলায় তিনি ‘আকবর বাহিনী’ গড়ে তোলেন বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়। এ উদ্যোগের ফলে দাগনভূঞায় বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হয় বলে দলীয় নেতাকর্মীদের দাবি।
পরবর্তী সময়ে ২০০১ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে দাগনভূঞা পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন আকবর হোসেন। পরে তিনি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে দাগনভূঞা বিএনপির রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসা আকবর হোসেনের বিপরীতে তাঁরই ভাতিজা তাজওয়ার এম আউয়ালের অনুসারীদের সাম্প্রতিক তৎপরতা নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। তবে এই দুই বলয়ের অবস্থান শেষ পর্যন্ত কী রূপ নেয়, তা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!