সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ
ফুলগাজীতে পুলিশের বিশেষ চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে তল্লাশি ফুলগাজীতে ফাঁকা ডুপ্লেক্স বাড়িতে চুরি, সিসি ক্যামেরা ভেঙে লুট ফিটিংস ও আসবাবপত্র ছাগলনাইয়া–ফেনী সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি দাগনভূঞা বিএনপিতে দৃশ্যমান হচ্ছে চাচা-ভাতিজার গ্রুপ, বাড়ছে রাজনৈতিক মেরুকরণ সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ

ফুলগাজীতে পুলিশের বিশেষ চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে তল্লাশি

ইমাম হোসেন আদর / ১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ফুলগাজীতে পুলিশের বিশেষ চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে তল্লাশি

ফেনীর ফুলগাজী উপজেলায় নিরাপত্তা জোরদার ও যানবাহনের ওপর নজরদারি বাড়াতে দুটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের নতুন মুন্সীরহাট বাজার ও বন্দুয়া এলাকায় এই চেকপোস্ট বসানো হয়।

​সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক, নতুন মুন্সীরহাট-আমজাদহাট সড়কসহ আশপাশের সড়কে চলাচলকারী সিএনজি, টমটম, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক ও যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও মালামালও খতিয়ে দেখেন পুলিশ সদস্যরা।

​ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, নতুন মুন্সীরহাট চেকপোস্টে দায়িত্ব পালন করেন এসআই মিজানুর রহমান এবং বন্দুয়া এলাকায় দায়িত্বে ছিলেন এসআই কামাল উদ্দিন। তাদের নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যও অভিযানে অংশ নেন। তবে তল্লাশিকালে কোনো অবৈধ মালামাল উদ্ধার কিংবা সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!