সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সীমান্ত পথে আনা ১২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ, পিকআপসহ আটক ২ ফেনী সরকারি কলেজের নিজস্ব পরিবহনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব: লণ্ডভণ্ড ৩০ পরিবার সোনাগাজীতে টর্নেডোতে লণ্ডভণ্ড পরিবারগুলোর পাশে প্রশাসন, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ফেনীতে ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ১৫ জন গ্রেফতার, আদালতে সোপর্দ চট্টগ্রামের বন্যার্তদের সহায়তায় ফেনী কলেজের শিক্ষার্থীদের সহযোগিতায় ২ লক্ষ টাকা অনুদান প্রদান চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে কিশোর কুঁড়ি সংঘ, ২০০ পরিবার পেল মানবিক সহায়তা বাঁশখালীর বন্যাদুর্গত ১০০ পরিবারের ঘর মেরামতে ৫ লাখ টাকা সহায়তা দিল বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা চকরিয়ায় দেড়শতাধিক পরিবারের পাশে সোনাগাজীর ‘উত্তর আড়কাইম হিলফুল ফুজুল তরুন ও প্রবাসী সংগঠন’ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে সোনাগাজীর মধ্যম মজুপুর যুব সমাজ

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে কিশোর কুঁড়ি সংঘ, ২০০ পরিবার পেল মানবিক সহায়তা

এস এইচ শোয়াইব চৌধুরী : ছাগলনাইয়া প্রতিনিধি: / ১৯৫ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে কিশোর কুঁড়ি সংঘ, ২০০ পরিবার পেল মানবিক সহায়তা

দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন কিশোর কুঁড়ি সংঘ। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি মো. জাবেদের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী প্রতিনিধি দল দুর্গত এলাকায় পৌঁছে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। সহায়তার আওতায় চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, ভোজ্যতেল, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসার ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা বাজার এবং ৪ নম্বর বাহারচরা ইউনিয়নের চাঁপাছড়ী গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ২০০টি পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

কিশোর কুঁড়ি সংঘের নেতৃবৃন্দ জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের দ্রুত পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!