রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ছাগলনাইয়া–ফেনী সড়কে চরম জনদুর্ভোগ, দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি দাগনভূঞা বিএনপিতে দৃশ্যমান হচ্ছে চাচা-ভাতিজার গ্রুপ, বাড়ছে রাজনৈতিক মেরুকরণ সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট

সাতকানিয়ায় বন্যাদুর্গত ১ হাজার পরিবারের মাঝে ফেনী জেলা জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ২৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সাতকানিয়া বন্যাদুর্গত ১ হাজার পরিবারের মাঝে ফেনী জেলা জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ

ফেনীর প্রান্তর ডেস্ক :

চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার পরিবারের মাঝে ফেনী জেলা জামায়াতের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিনব্যাপি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা, সোনাকানিয়া ও কালিয়াইশ, নলুয়া,আমিলাইষ,চরতি,সোনাকানিয়া বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।

তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনা খাবার ও রান্নার সামগ্রী বিতরণ করেন।

এসময় ফেনী জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি ফারুক আহমদ ভূঞা আজাদ, সেক্রেটারি আবদুল মতিন ভূঞা, ছাত্রশিবিরের ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, সেক্রেটারি আশরাফুল হক সোহেল, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর কামাল উদ্দিন,সেক্রেটারি তারেক হোসাইন,ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মো: ইয়াছিন, ফেনী শহরের সাহিত্য সম্পাদক ফখরুল ইসলাম পলাশ, অর্থ সম্পাদক হাফেজ আবদুল্লাহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুফতি আবদুল হান্নান জানান, জামায়াতের তিনটি টীম আজ দিনব্যাপি সাতকানিয়া উপজেলার বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!