বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনীর সোনাগাজীতে মাত্র ৯ বছর বয়সেই পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করেছে ক্ষুদে শিক্ষার্থী ওসামা বিন নুর। ছাগলনাইয়ায় সাত মামলার আসামি আমের মক্কি গ্রেপ্তার ফেনীর খেজুর চত্বরে বিজ্ঞাপন: ঐতিহ্য ও সংকট মূর্তিপূজা: আল্লাহর সাথে শিরকের মহোৎসব দাবি আদায় না হওয়া পর্যন্ত খাবার-পানি গ্রহণ করবেন না সাদ্দাম মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার, সোনাগাজীতে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার ফেনীতে ১৫ দিনেও নিখোঁজ কিশোরের খোঁজ মেলেনি, উদ্ধারের দাবিতে মানববন্ধন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষকে ওএসডির নেপথ্যে কি? ‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’

জুলাই শহিদ দিবসে ফুলগাজীর শহিদ শ্রাবনের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া

আদর পাটোয়ারী / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুলাই শহিদ দিবসে ফুলগাজীর শহিদ শ্রাবনের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া

ফুলগাজী প্রতিনিধিঃ জুলাই শহিদ দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা জুলাই গণঅভ্যুত্থানের শহিদ শ্রাবনের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধিরা শহিদ শ্রাবনের কবরে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শহিদ শ্রাবনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা তাঁর অবদান ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!