শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ক্যান্সারের সাথে যুদ্ধ শেষ: ফুলগাজীর সেই লড়াকু বিএনপি নেতা সবুজ মেম্বার আর নেই ডেমরা পুলিশ লাইন্সে ফেনীর পুলিশ কনস্টেবলের আত্মহত্যা শেষ সেমিস্টারে জিপিএ ৪-এ ৪ পেয়ে মাস্টার্স সম্পন্ন করলেন ‘ফেনীর প্রান্তর’-এর নির্বাহী সম্পাদক শাহীন জুলাই শহীদ দিবস উপলক্ষে দাগনভুঞায় ১১ দলীয় ঐক্যের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের বন্যার্তদের পুনর্বাসনে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের মানবিক উদ্যোগ, ৫০টি পরিবার পেল প্রায় আড়াই লাখ টাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক জুলাই শহিদ দিবসে ফুলগাজীর শহিদ শ্রাবনের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া ১৬ জুলাই : আজ জুলাই শহীদ দিবস চট্টগ্রাম–বান্দরবানে বন্যার্তদের পাশে সোনাগাজীর দুর্বার তরুণ সংঘ, ৫ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ পরশুরামে ৪ বিজিবি: ৩ হাজার মানুষের চিকিৎসাসেবা, শিক্ষার্থীরা পেল শিক্ষা সামগ্রী

ক্যান্সারের সাথে যুদ্ধ শেষ: ফুলগাজীর সেই লড়াকু বিএনপি নেতা সবুজ মেম্বার আর নেই

আদর পাটোয়ারি / ৮৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ক্যান্সারের সাথে যুদ্ধ শেষ: ফুলগাজীর সেই লড়াকু বিএনপি নেতা সবুজ মেম্বার আর নেই
​-
রাজনীতি কিংবা রাজপথের দীর্ঘ লড়াই শেষে জীবনের কঠিন যুদ্ধে হেরে গেলেন ফেনীর ফুলগাজীর সেই একনিষ্ঠ রাজনৈতিক কর্মী ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. সবুজ। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ ১৭ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ​তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফতেপুর গ্রামসহ পুরো মুন্সিরহাট ইউনিয়নে গভীর শোকের ছায়া নেমে আসে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য ত্যাগ ও সংগ্রাম করা সবুজ মেম্বার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিভিন্ন সময়ে ২৬টিরও বেশি মামলার বোঝা মাথায় নিয়েছিলেন। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এই লড়াকু কর্মী শেষ জীবনে মরণব্যাধি ক্যান্সারের থাবায় নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছিলেন। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে জমি-জমা, সহায়-সম্বল সব বিক্রি করে অন্ধকার দেখছিল তাঁর পরিবার।

​মৃত্যুর আগে অর্থাভাবে তাঁর চিকিৎসা থমকে গিয়েছিল। পরিবার ও তাঁর বৃদ্ধা মায়ের আকুল আকুতি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সমাজের বিত্তবানদের প্রতি। বিছানায় ছটফট করতে করতে সবুজ মেম্বার নিজের চিকিৎসার চেয়েও পরিবারের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন এবং তাঁর ছেলের জন্য একটা কর্মসংস্থানের আর্তি জানিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই সুযোগ আর মেলেনি, তার আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।

সবুজ মেম্বারের এই দূরবস্থার কথা স্মরণ করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “সবুজ মেম্বার দলের একজন একনিষ্ঠ ও ত্যাগী কর্মী ছিলেন। ব্যক্তিগতভাবে সাধ্যমতো চেষ্টা করলেও ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানো কঠিন ছিল। তাঁর এই চলে যাওয়া দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

​সবুজ মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!