শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সৌদি আরবের মক্কায় চিকিৎসাধীন অবস্থায় ফুলগাজীর প্রবাসীর মৃত্যু ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দাগনভুইয়ার কৃতি সন্তান হাসান আহমেদ ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল?

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে সোনাগাজীর মধ্যম মজুপুর যুব সমাজ

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ৯৩৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে সোনাগাজীর মধ্যম মজুপুর যুব সমাজ

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ফেনীর সোনাগাজীর মধ্যম মজুপুর যুব সমাজ। সংগঠনটির সদস্যরা দুর্গম এলাকায় পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম বাঁশখালী ৯নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। ভয়াবহ এই দুর্যোগে বহু পরিবার ঘরবাড়ি, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক পরিবার দিনের পর দিন চরম দুর্ভোগের মধ্যে ছিল।

এমন পরিস্থিতিতে দুর্গম পথ পাড়ি দিয়ে বাঁশখালী পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসহ নগদ অর্থ তুলে দেন মধ্যম মজুপুর যুব সমাজের স্বেচ্ছাসেবীরা।

ত্রাণ বিতরণ শেষে ফাউন্ডেশনের সদস্যরা জানান, দুর্গত মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বন্যার্ত মানুষের আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা তাদের ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!