শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষকে ওএসডির নেপথ্যে কি? ‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন

ফেনী সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি গাড়ি জব্দ

আদর পাটোয়ারী / ১২৬ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেনী সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি গাড়ি জব্দ

ফেনী সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়িসহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২১ জুলাই ভোরে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল
জব্দ করা হয় ।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। কুমিল্লা ১০ বিজিবির আওতাধীন ফেনী জেলার ফেনী সদর উপজেলার আওতাধীন গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার আওতাধীন কমুয়া বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা নামক স্থানে বিজিবি টহল দল মালিক বিহীন অবস্থায় ২টি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক করে। যার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!