সর্বশেষ
বুলডোজারে মাটির সঙ্গে মিশল ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়
বুলডোজারে মাটির সঙ্গে মিশল ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়
ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে কার্যালয়টি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উচ্ছেদ কার্যক্রম চলাকালে এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
উচ্ছেদ অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর







