শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষকে ওএসডির নেপথ্যে কি? ‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৭টি সফল নরমাল ডেলিভারি

Reporter Name / ৯০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৭টি সফল নরমাল ডেলিভারি

​ফুলগাজী প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনেই ৭টি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় কোনো প্রকার অস্ত্রোপচার (সিজার) ছাড়াই প্রতিটি প্রসবই নিরাপদ ও সফলভাবে সম্পন্ন হয়।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং মিডওয়াইফরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে প্রসূতি মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন।

​এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, “আমাদের লক্ষ্য প্রতিটি মায়ের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় প্রসব নিশ্চিত করা। উপজেলা পর্যায়ে এ ধরনের সেবা অব্যাহত থাকায় সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার ওপর আস্থা বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে।”

​হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা সকল নবজাতকের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি প্রসূতি মায়েদের দ্রুত পূর্ণ সুস্থতা প্রার্থনা করেছেন। গ্রামীণ স্বাস্থ্যসেবায় এ সাফল্যকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!