শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষকে ওএসডির নেপথ্যে কি? ‘ফেনীর প্রান্তর’-এ সংবাদ প্রকাশের পর নবাবপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক জিয়া উদ্দিন হৃদয়ের সম্পাদনায় ফেনী সরকারি কলেজে প্রকাশিত ‘স্বপ্নচারী’ ❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফুলগাজীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

আদর পাটোয়ারী / ১২৭ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফুলগাজীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলগাজী উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে ফুলগাজী দারুল উলুম মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলগাজী বাজারের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন ফুলগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমির জামাল উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির আবুল হোসেন মিয়াজী, ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীমসহ উপজেলা ও ছয়টি ইউনিয়নের জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়া বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

মিছিল শেষে ফুলগাজী বাজারের জিরো পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন এবং জনগণের ভোট ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে স্থান ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!