জুলাই গণঅভ্যুত্থানে শহীদ দুই শিক্ষার্থীর স্মরণে সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসায় স্মরণসভা ও দোয়া মাহফিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ দুই শিক্ষার্থীর স্মরণে সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসায় স্মরণসভা ও দোয়া মাহফিল
জুলাই গণঅভ্যুত্থানে নিহত সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার দুই মেধাবী শিক্ষার্থী শহীদ মাহবুবুল হাসান মাসুম ও শহীদ আবদুল গনি বোরহানের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য অধ্যাপক ওবায়দুল হক।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ আবদুল গনি বোরহানের বড় ভাই মাওলানা আমানত উল্লাহ বাবুল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা হারুনুর রশিদ।
আলোচনা সভায় বক্তব্য দেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেম, সহকারী অধ্যাপক মাওলানা আবদুর রহমান, সিনিয়র শিক্ষক বেলায়েত হোসেন (বিএসসি), সিনিয়র শিক্ষক খাজা নাজিম উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম এবং শিক্ষক আবদুর রহমান সানিম।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও মাদ্রাসার শিক্ষার্থী নুর উদ্দিন রনি।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সারোয়ার হোসেন আবিদ, বেলাল হোসেন রাহাদ, মাহি উদ্দিন, গিয়াস উদ্দিন হৃদয়, নাবিহা তাহাসিন ও সুমাইয়া ইয়াসমিন।
বক্তারা তাঁদের বক্তব্যে ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন এবং আন্দোলনের সময় সংঘটিত হত্যা, আহত ও সহিংসতার ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।







