শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলগাজীতে মাদক মামলার সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২ ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন ফেনী জেলা কারাগার এর বেসরকারি কারা পরিদর্শক হলেন ৭ জন ১০০ মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন খতমের মাধ্যমে ফেনীতে HM KITCHEN এর যাত্রা শুরু ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ আজ ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সোনাগাজীতে বিএনপি নেতা সোহেলসহ চারজনের ওপর সশস্ত্র হামলা, মোটরসাইকেল-টাকা লুট পিএইচডি ডিগ্রি অর্জন করলেন দাগনভুইয়ার কৃতি সন্তান হাসান আহমেদ ফেনীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংবাদিকদের কী ঘটেছিল? ৪ নভেম্বর থেকে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে

আলোচনায় ফেনী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ওরাকা বিন বাশারের তিন গান

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ৮৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
গ্রাফিক্সঃ আনোয়ার হোসাইন বিন আহমেদ (ফেনীর প্রান্তর)

আলোচনায় ফেনী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ওরাকা বিন বাশারের তিন গান

এর মধ্যে ‘রক্তের কবিতা’ গানটি প্রকাশিত হয়েছে ইনকিলাব মঞ্চের ‘আষাঢ়-শ্রাবণ জুলাই’ প্রজেক্ট থেকে। গানটির কথা ও সুর করেছেন ওরাকা বিন বাশার। এতে কণ্ঠ দিয়েছেন আরেফিন রাফি এবং সংগীত পরিচালনা করেছেন ফেনীর আরেক কৃতি সন্তান আরাফাতুল হাসান শান্ত।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশিত আরেকটি গান ‘জুলাই ফুল’। গানটির কথা লিখেছেন ওরাকা বিন বাশার। এতে সুর ও কণ্ঠ দিয়েছেন আরাফাতুল হাসান শান্ত। গানটি প্রকাশ করেছে প্রাঙ্গণ ফিল্ম।

এছাড়া আলোচিত আরেকটি সৃষ্টি ‘বিদায় বিপ্লবী সবুজ পাখি’। শহীদ ওসমান হাদীকে স্মরণ করে রচিত এ গানটির কথাও লিখেছেন ওরাকা বিন বাশার। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন আরাফাতুল হাসান শান্ত। এটি প্রকাশিত হয়েছে মাসনাবী থেকে।

গান তিনটির মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ এবং দেশপ্রেমের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রকাশের পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গানগুলো প্রশংসিত হচ্ছে এবং শ্রোতাদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!