English Olympiad Global 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেনীর চন্দ্রিমা
English Olympiad Global 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফেনীর চন্দ্রিমা
আন্তর্জাতিক প্রতিযোগিতা English Olympiad Global 2026 – World Grand Finale-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী চন্দ্রিমা দেবনাথ।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে চন্দ্রিমা। তার এই অর্জন মেধা, পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় চন্দ্রিমার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। তারা আশা করছেন, চন্দ্রিমা বিশ্বমঞ্চে দেশের সুনাম তুলে ধরতে সক্ষম হবে।
চন্দ্রিমার এই অর্জন শুধু তার নিজের জন্য নয়, ফেনী সেন্ট্রাল হাই স্কুল ও ফেনীর শিক্ষাঙ্গনের জন্যও একটি গর্বের বিষয়।







