শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ: জিয়াউর রহমানের পর খালেদা জিয়া, এরপর তারেক রহমান ইসলামের আলোকে- “সন্তানকে যেভাবে অসৎ সঙ্গ থেকে বিরত রাখতে পারেন” ফেনীতে আজ ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’। কি কি থাকছে.. বয়স ১০ বছর কমিয়ে ছাগলনাইয়া মডেল মসজিদে চাকরি বাগানোর অভিযোগ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ: জাকের হোসেন রিয়াদের নেতৃত্বে শহরে মিছিল ও প্রতিবাদ সভা ফেনীতে ফেসবুকে মানহানিকর বক্তব্যের অভিযোগে এক নারী সাংবাদিকের বিরুদ্ধে চার সাংবাদিকদের জিডি একাদশ শ্রেণির ভর্তি সহায়তায় ছাগলনাইয়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় শিবিরের সীরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ৫৫ বিজয়ী ফেনী ইউনিভার্সিটিতে BoT চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ‘শাটডাউন’

ফেনীতে আজ ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’। কি কি থাকছে..

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ৬৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ছবিঃ ফেনীর প্রান্তর

ফেনীতে আজ ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’। কি কি থাকছে..

প্রবাসীদের পাঠানো অর্থের সঠিক ব্যবহার, ডিজিটাল আর্থিক সেবা সম্পর্কে সচেতনতা এবং পরিবারভিত্তিক আর্থিক পরিকল্পনা ও উদ্যোক্তা উন্নয়নকে সামনে রেখে ফেনীতে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’।

‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’ প্রতিপাদ্যে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেনী সদর উপজেলার জেল রোডে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে চলবে দিনব্যাপী এ আয়োজন। প্রবাসী পরিবারের সদস্য, বিদেশফেরত কর্মী, সম্ভাব্য অভিবাসী, তরুণ-তরুণী, নারী উদ্যোক্তা ও স্থানীয় জনগণের জন্য উৎসবটি উন্মুক্ত থাকবে।

সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় এবং জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (UNCDF) বাংলাদেশের ‘সফল’ কর্মসূচির আওতায় এ উৎসবের আয়োজন করা হচ্ছে। কর্মসূচিটির মাধ্যমে রেমিট্যান্সের কার্যকর ব্যবহার, ডিজিটাল আর্থিক সেবা, আর্থিক সাক্ষরতা এবং উদ্যোক্তা উন্নয়নে সচেতনতা তৈরিতে কাজ করা হচ্ছে।

আয়োজনে থাকবে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবা নিয়ে তথ্য ও পরামর্শ, কুইজ ও পুরস্কার, উদ্যোক্তা বাজার এবং কমিউনিটি টক শো। উদ্যোক্তা বাজারে স্থানীয় উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি সম্ভাব্য ক্রেতা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।

উৎসবের অন্যতম আকর্ষণ কমিউনিটি টক শোতে রেমিট্যান্সের কার্যকর ব্যবহার, পরিবারভিত্তিক আর্থিক পরিকল্পনা এবং প্রবাসী পরিবার ও বিদেশফেরত কর্মীদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে সঞ্চয়, বিনিয়োগ, ডিজিটাল আর্থিক সেবা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়া হবে।

দিনের শেষভাগে থাকবে বাউল গান, যুব প্রতিভার পরিবেশনা এবং নিরাপদ অভিবাসন ও পারিবারিক আর্থিক পরিকল্পনা বিষয়ক বিশেষ আলোচনা।

আয়োজকদের পক্ষ থেকে ফেনীর প্রবাসী পরিবার, বিদেশফেরত কর্মী, সম্ভাব্য অভিবাসী, উদ্যোক্তা, তরুণ-তরুণী, নারী ও স্থানীয় জনগণকে ‘রেমিট্যান্স উৎসব ২০২৬’-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!