মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞ এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার এখন ১,৮৩৭ টাকা দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা সম্পন্ন পরশুরামে প্রবাসীর ফাঁকা ঘরে প্রেমিককে ডেকে অনৈতিক কর্মকাণ্ড, হাতেনাতে ধরে পুলিশে দিল এলাকাবাসী সোনাগাজী সান জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসেবার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ফেনীতে বিএনপি-ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও সনাতন ধর্মাবলম্বীদের জামায়াতে যোগদান দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন মালেশিয়ার অনুষ্ঠিত WSDG ২০২৬ ইন্টারন্যাশনাল রাউন্ড-এ বিশ্বে ৪র্থ স্থান। চার-চারটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ফেনীর মনির ও তার দল “নোভাট্রিক্স”। ফেনীতে হোটেলের টয়লেটে তৈরি হচ্ছিল ‘চিনির মধু’, আটক ৪ সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞

আনোয়ার হোসাইন বিন আহমেদ / ১০৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

❝সততা ও উন্নয়নের পথে অটল এক অধ্যায়ের সমাপ্তি অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার স্যারকে বিদায়❞

একজন সুদক্ষ অধ্যক্ষ, সৎ ও দায়িত্বশীল শিক্ষাবিদ হিসেবে ফেনী সরকারি কলেজে দায়িত্ব পালন করেছেন অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার। অল্প সময়ের দায়িত্বকালেই শিক্ষা ও প্রশাসনিক পরিবেশে দৃশ্যমান পরিবর্তন আনার পাশাপাশি কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

প্রফেসর এনামুল হক খোন্দকার ২০২৪ সালের ১০ অক্টোবর ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে তিনি নানা উদ্যোগ নেন।

দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যায়, অনিয়ম কিংবা ব্যক্তিস্বার্থের কাছে আপস না করে নিজের অবস্থানে দৃঢ় থাকার চেষ্টা করেছেন তিনি। বিভিন্ন প্রতিকূলতা ও চাপের মধ্যেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর এই দৃঢ় অবস্থান অনেকের প্রশংসা কুড়ালেও, একই সঙ্গে তাঁকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

অবশেষে অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকারকে ওএসডি করা হয়েছে এবং তাঁর নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে।

একজন ভালো মানুষকে একটি চেয়ার থেকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু তাঁর সততা, কর্মনিষ্ঠা ও ভালো কাজের দৃষ্টান্ত মুছে ফেলা যায় না। ফেনী সরকারি কলেজে তাঁর দায়িত্বকাল হয়তো দীর্ঘ ছিল না, কিন্তু এই স্বল্প সময়েই তিনি অনেকের মনে জায়গা করে নিয়েছেন।

তাঁর কাজ, সততা ও দৃঢ়তার কথা ফেনী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকেই দীর্ঘদিন মনে রাখবেন এটাই একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন।

ভালো মানুষ সবসময় সব জায়গায় দীর্ঘদিন টিকে থাকবেন এমন নয়। তবে তাঁরা যেখানেই দায়িত্ব পালন করেন, নিজেদের কর্ম ও আদর্শের মাধ্যমে একটি দৃষ্টান্ত রেখে যান।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আপনার নতুন কর্মস্থলের পথচলা আরও সুন্দর, সফল ও কল্যাণময় হোক। মহান আল্লাহ আপনাকে সুস্থতা, সম্মান ও নেক হায়াত দান করুন।

স্যার, যেখানে থাকবেন—ভালো থাকবেন।
আপনার জন্য রইল আন্তরিক দোয়া ও শ্রদ্ধা।

আলমাস শিশির, শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, ফেনী সরকারি কলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর
error: Content is protected !!
error: Content is protected !!